মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘দাদা’র সঙ্গে বিয়েতে নারাজ, ধর্ম বদলে পড়শিকে বিয়ে সাকিনার ঝিনাইদহে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সনাতনী সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশ বরিশাল মহানগর পুজা উদযাপন পরিষদ কতৃক গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশের সনাতনীদের বাঁচাতে ভারত সরকারের কাছে আকুল আবেদন বাংলাদেশি শরণার্থীর প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসক অনিক আচার্য্যের আত্মহত্যা কান্তজীউ মন্দিরে অশালীন কার্যক্রম বন্ধে সচেতন সনাতনী সমাজের দাবি, জেলা রাজদেবোত্তর এস্টেটে পাঁচ দফা স্মারকপত্র বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানে দুই দিনব্যাপী শ্রীশ্রী কার্তিক পূজা মহাসমারোহে উদযাপিত কলকাতায় ঐতিহাসিক গীতাপাঠ আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত শারজাহ সার্বজনীন শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজার পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

সিলেট এর মৌলভীবাজারে লোকনাথ সেবাশ্রমে শিব মন্দিরের শুভ উদ্বোধন

Spread the love

বিজয় সরকার, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
বাংলাদেশ এর সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় শুভ অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে,
বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে শিব মন্দির পুনঃ প্রতিষ্ঠা এবং শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) মৌলভীবাজার পৌর শহরের ১নং ওয়ার্ডস্থ ফরেস্ট অফিস রোড, সৈয়ারপুর লোকনাথ সেবাশ্রমে নবনির্মিত শিব মন্দির পুনঃ প্রতিষ্টা করা হয়।
এসময় নবনির্মিত শিব মন্দির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে সকালে থেকে শুরু হয়, পূজাঅর্চনা, অঞ্জলি প্রদান, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি, ভজন কির্তন সহ মাঙ্গলিক সকল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানমালায় সনাতন ধর্মাবলম্বী বিপুল ভক্তবৃন্দের সমাগম ঘটে। শিব মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে চন্ডি পাঠ করেন প্রকৌশলী শ্রী অরুণ ভট্টাচার্য্য।

এ সময় লোকনাথ সেবাশ্রম এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি অমলেন্দু দেবরায় অনাথ, সাধারণ সম্পাদক চন্দন রায়, সাবেক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, বিজন কান্তি পাল, হিমু নাহা. হরি দাস, রাজ সরকার, রিপন দেব, বিপ্লব দাস, লিটন রায়, মদন মোহন পাল, প্রমুখ উপস্থিত ছিলেন।



আমাদের ফেসবুক পেইজ