মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘দাদা’র সঙ্গে বিয়েতে নারাজ, ধর্ম বদলে পড়শিকে বিয়ে সাকিনার ঝিনাইদহে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সনাতনী সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশ বরিশাল মহানগর পুজা উদযাপন পরিষদ কতৃক গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশের সনাতনীদের বাঁচাতে ভারত সরকারের কাছে আকুল আবেদন বাংলাদেশি শরণার্থীর প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসক অনিক আচার্য্যের আত্মহত্যা কান্তজীউ মন্দিরে অশালীন কার্যক্রম বন্ধে সচেতন সনাতনী সমাজের দাবি, জেলা রাজদেবোত্তর এস্টেটে পাঁচ দফা স্মারকপত্র বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানে দুই দিনব্যাপী শ্রীশ্রী কার্তিক পূজা মহাসমারোহে উদযাপিত কলকাতায় ঐতিহাসিক গীতাপাঠ আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত শারজাহ সার্বজনীন শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজার পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

সংখ্যালঘুদের উপর নির্যাতন, ধ”র্ষণ, মন্দির ভাঙচুরের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

Spread the love

অজয় মিত্র: নিজস্ব প্রতিনিধি 

দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ভাঙচুর, বাড়িঘর লুটপাট, ধর্ষণসহ সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে।

মঙ্গলবার সকালে শহরের পৌরসভা প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সনাতন যুব পরিষদ রাঙামাটি জেলার প্রচার সম্পাদক বিজয় করের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙামাটি জেলা শাখার আহবায়ক নন্দিতা দাশ।

এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলার সহ-সভপতি স্বপন মল্লিক, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙামাটি জেলার অর্থ সম্পাদক খোকন কুমার দে, সনাতন যুব পরিষদের সাধারণ সম্পাদক রাজু শীল, জাগো হিন্দু পরিষদ রাঙামাটি জেলার সভাপতি দেবু চক্রবর্ত্তী, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট রাঙামাটির নির্বাহী সভাপতি প্রিয়ম আইচ, রাঙামাটি রাঁধা রাসবিহারী মন্দিরের সহ-পরিচালক প্রদীপ দাস প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতন এখন একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। কথিত ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে লালমনিরহাটে পিতা-পুত্রের উপর নির্মম নির্যাতন, চট্টগ্রামের সীতাকুন্ডের সলিমপুরে মন্দির ভাঙচুর, যশোরে মতুয়া সম্প্রদায়ের উপর বর্বরোচিত সাম্প্রদায়িক হামলা ও প্রশাসনের উপস্থিতিতে ঢাকার খিলক্ষেতে প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

বক্তারা বলেন, সম্প্রতি কুমিল্লায় এক সংখ্যলঘু নারীকে ধর্ষণ করে সেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। সারাদেশব্যাপী সংখ্যালঘুরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অন্ধকার অধ্যায়ের শেষ কোথায়?

বক্তারা আরো বলেন, বিচারহীনতার সংষ্কৃতিই সংখ্যালঘু নির্যাতনকে উস্কে দিচ্ছে।

আজ পর্যন্ত ঘটে যাওয়া সংখ্যালঘু নির্যাতন সমূহের দৃশ্যমান সুষ্টু বিচার না হওয়ার কারণেই অপরাধীরা একই অপরাধ বারবার করছে বলে মন্তব্য করেন বক্তারা।

অনতিবিলম্বে সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা ও সকল সংখ্যালঘু নির্যাতনের সুষ্টু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয় সমাবেশ থেকে।



আমাদের ফেসবুক পেইজ