মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘দাদা’র সঙ্গে বিয়েতে নারাজ, ধর্ম বদলে পড়শিকে বিয়ে সাকিনার ঝিনাইদহে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সনাতনী সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশ বরিশাল মহানগর পুজা উদযাপন পরিষদ কতৃক গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশের সনাতনীদের বাঁচাতে ভারত সরকারের কাছে আকুল আবেদন বাংলাদেশি শরণার্থীর প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসক অনিক আচার্য্যের আত্মহত্যা কান্তজীউ মন্দিরে অশালীন কার্যক্রম বন্ধে সচেতন সনাতনী সমাজের দাবি, জেলা রাজদেবোত্তর এস্টেটে পাঁচ দফা স্মারকপত্র বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানে দুই দিনব্যাপী শ্রীশ্রী কার্তিক পূজা মহাসমারোহে উদযাপিত কলকাতায় ঐতিহাসিক গীতাপাঠ আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত শারজাহ সার্বজনীন শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজার পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

শ্রীমান কানু মল্লিকের সাথে শ্রীমানি লক্ষী দাশের  শুভ বিবাহ মন্দির ভিত্তিক অনুষ্টিত

Spread the love

শ্রীমান কানু মল্লিকের সাথে শ্রীমানি লক্ষী দাশের  শুভ বিবাহ মন্দির ভিত্তিক অনুষ্টিত

 

হিন্দুবিবাহ একটি ধর্মীয় আচারিক বিষয়।বৈদিক যুগ থেকে  ঋগ্বেদ ও অথর্ববেদে বিবাহের বর্ণিত মাঙ্গলিক নিয়মনীতির মাধ্যমে  সনাতন ধর্মাবলম্বীদের বিবাহ অনুষ্টান অনুষ্টিত হয়।এই বিবাহ অনুষ্টান নিয়ে ঋগ্বেদে বিয়ের সামাজিক ও ধর্মীয় দায়িত্ব ও কর্তব্য প্রয়োজনীয়তার সু স্পষ্ট উল্লেখ আছে। বিবাহ অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত মাঙ্গলিক আচার-অনুষ্ঠানগুলি মধ্যে শুভদৃষ্টি, মাল্যদান, বেদমন্ত্রপাঠ, যজ্ঞসম্পাদন, কন্যাদান, পাণিগ্রহণ, অগ্নিপ্রদক্ষিণ, সপ্তপদীগমন এবং স্বস্তিবচন বিধি সম্মত ও সাত্তিকতা রয়েছে।সনাতন ধর্মাবলম্বীদের হারিয়ে যাওয়া মন্দির ভিত্তিক বিয়ে আবার ও সচল হচ্ছে সাত্তিকতার সাথে।২য়ে মার্চ   সোমবার চট্টগ্রাম মহানগর চট্টশ্বরী কালি মন্দিরে আনোয়ারা থানা এলাকার  মৃত স্বপন মল্লিক ও জয়া মল্লিকের  পুত্র  শ্রীমান কানু মল্লিকের সাথে সাতকানিয়া থানা এলাকার  সুনীল দাশ ও ইন্দ্রা দাশের কন্যা  শ্রীমানি লক্ষী দাশের  শুভ বিবাহ মন্দির ভিত্তিক অনুষ্টিত  বিবাহ  হয়।চট্টগ্রাম মহানগড়স্থ শ্রীশ্রীচট্টশ্বরী কালী মায়ের বিগ্রহ মন্দিরের পুজারি শ্রী বাবুল চক্রবর্তী  পৌরোহিত্যে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে সম্পন্ন হয়।এই সময় সমাজের বিভিন্ন গুরুজন ও হিন্দু যুব মহাজোট এর  আইন বিষয়ক সম্পাদক – শ্রী সিল্টন দত্ত সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আমাদের ফেসবুক পেইজ