মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘দাদা’র সঙ্গে বিয়েতে নারাজ, ধর্ম বদলে পড়শিকে বিয়ে সাকিনার ঝিনাইদহে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সনাতনী সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশ বরিশাল মহানগর পুজা উদযাপন পরিষদ কতৃক গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশের সনাতনীদের বাঁচাতে ভারত সরকারের কাছে আকুল আবেদন বাংলাদেশি শরণার্থীর প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসক অনিক আচার্য্যের আত্মহত্যা কান্তজীউ মন্দিরে অশালীন কার্যক্রম বন্ধে সচেতন সনাতনী সমাজের দাবি, জেলা রাজদেবোত্তর এস্টেটে পাঁচ দফা স্মারকপত্র বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানে দুই দিনব্যাপী শ্রীশ্রী কার্তিক পূজা মহাসমারোহে উদযাপিত কলকাতায় ঐতিহাসিক গীতাপাঠ আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত শারজাহ সার্বজনীন শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজার পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

শিব চতুর্দশী উপলক্ষে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে লক্ষলক্ষ ভক্তের সমাগম।

Spread the love

প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের শিব চতুর্দশী তিথিতে শ্রীশ্রী শিবরাত্রি ব্রত পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। শিব চতুর্দশী উপলক্ষ্যে দেশের বিভিন্ন মঠ-মন্দিরের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্টান মালার মধ্যে দিয়ে পালন করা হয়। শিব চতুর্দশী উপলক্ষে
আন্তর্জাতিক তীর্থস্থান চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে ভিড় করেছেন পুণ্যার্থীরা।

 

লক্ষলক্ষ ভক্তের‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে তীর্থ পুরোএলাকা। গত ২১ ফেব্রুয়ারি ভোর থেকে ব্যাসকুন্ডু থেকে পূণ্যস্নান করে বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা হাতে ফুল-ফল, ডাবের জল, দুধ ও পূজার উপকরণ নিয়ে ভিড় করছেন শিব দর্শন ও স্নান করানোর জন্য। উলুধ্বনি, শঙ্খধ্বনি ও হর হর মহাদেব’ ধ্বনিতে ক্লান্তি বিহীন সমতল ভূমি থেকে প্রায় ১৩০০ ফুট উচুতে ছুটে যাচ্ছেন চন্দ্রনাথ মন্দিরে। এছাড়াও চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার পথে
বড়বাজার পূজা মন্ডপ, ভোলানন্দ গিরি সেবাশ্রম,শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম,জগন্নাথ আশ্রম,কালী মন্দির, কাছারী বাড়ী, শনি ঠাকুর বাড়ী, শ্রী শ্রী লোকনাথ ব্রাহ্মচারী সেবাশ্রম, গিরিশ ধর্মশালা, দোল চত্বর, শ্রীকৃষ্ণ মন্দির,মহাশ্মশানভবানী মন্দির,গয়াক্ষেত্র,
তীর্থ গুরু মোহন্ত আস্তানা, বিবেকানন্দ স্মৃতি পঞ্চবটি, স্বয়ম্ভুনাথ মন্দির, জগন্নাথ মন্দির, অন্নপূর্ণা মন্দির ও বিরুপাক্ষ মন্দির দর্শন করছেন দেশ-বিদেশ থেকে আসা ভক্তরা।

 

শিব চতুর্দশী উপলক্ষে বসেছে মেলা,এই মেলা চলবে ৩দিন পর্যন্ত । মেলা ঘিরে বসেছে বিভিন্ন দোকানপাট। এই শিব চতুর্দশী উপলক্ষে শিব দর্শন ও মেলায় শৃঙ্খলা রক্ষায় র‌্যাব,পুলিশ, ও আনসারের পাশাপাশি বিভিন বিভিন্ন সনাতনী সংগঠন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে দেখা যায়। দূর-দুরান্ত থেকে আসা তীর্থযাত্রীরা যাত্রী নিবাসগুলোতে আশ্রয় নিয়েছেন। আস্তানা গেড়েছেন সাধু-সন্ন্যাসীরা।

https://www.youtube.com/watch?v=NqE4Svq-XKQ&fbclid=IwAR0b6oi63maIWqZ4VNgRrmFfFm3yJNgKmnu-pJunfsVT7RMWQ98Hkssf6M4



আমাদের ফেসবুক পেইজ