সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
‘দাদা’র সঙ্গে বিয়েতে নারাজ, ধর্ম বদলে পড়শিকে বিয়ে সাকিনার ঝিনাইদহে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সনাতনী সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশ বরিশাল মহানগর পুজা উদযাপন পরিষদ কতৃক গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশের সনাতনীদের বাঁচাতে ভারত সরকারের কাছে আকুল আবেদন বাংলাদেশি শরণার্থীর প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসক অনিক আচার্য্যের আত্মহত্যা কান্তজীউ মন্দিরে অশালীন কার্যক্রম বন্ধে সচেতন সনাতনী সমাজের দাবি, জেলা রাজদেবোত্তর এস্টেটে পাঁচ দফা স্মারকপত্র বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানে দুই দিনব্যাপী শ্রীশ্রী কার্তিক পূজা মহাসমারোহে উদযাপিত কলকাতায় ঐতিহাসিক গীতাপাঠ আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত শারজাহ সার্বজনীন শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজার পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

শারদীয় দূর্গা উপলক্ষে দেবশিশুদের নিয়ে মানবিক সংগঠন ‘স্বস্তিকা’র ব্যতিক্রমী আয়োজন

Spread the love

 

 

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া সনাতন ঋষি আশ্রমে দেবশিশুদের নিয়ে দিনব্যাপী আনন্দ-উৎসব, প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর জন্য দেড় মাসের প্রয়োজনীয় ঔষধ ও খাদ্য সামগ্রী বিতরণ, একবেলা উন্নত মানের ভোজন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

২৯ আগস্ট শুক্রবার সকালে ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের সনাতনী শিক্ষার্থীদের নিয়ে গঠিত মানবিক সংগঠন ‘স্বস্তিকা’ এ আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অনাথ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। স্বাগত বক্তব্য দেন শ্রীমৎ নির্বাণানন্দ ব্রহ্মচারী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শান্তুনু দাশ গুপ্ত, রুমা চৌধুরী, লাভলী দাশ, সুমা বিশ্বাস, সুজয় শৈবাল, বিশ্বজিৎ রায়, দীপেন চৌধুরী, সুমন গুহ, শিবলু দত্ত প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “শারদীয় উৎসব শুধু আনন্দের নয়, এটি মানবিকতারও উৎসব। অনাথ শিশুদের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা ভবিষ্যতেও অনাথ ও বৃদ্ধাশ্রমে এ ধরণের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবো”

অনুষ্ঠান শেষে আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজের হাতে সম্মাননা স্মারক ও দেবশিশুদের জন্য দেড় মাসের খাদ্য সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা।



আমাদের ফেসবুক পেইজ