সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘দাদা’র সঙ্গে বিয়েতে নারাজ, ধর্ম বদলে পড়শিকে বিয়ে সাকিনার ঝিনাইদহে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সনাতনী সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশ বরিশাল মহানগর পুজা উদযাপন পরিষদ কতৃক গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশের সনাতনীদের বাঁচাতে ভারত সরকারের কাছে আকুল আবেদন বাংলাদেশি শরণার্থীর প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসক অনিক আচার্য্যের আত্মহত্যা কান্তজীউ মন্দিরে অশালীন কার্যক্রম বন্ধে সচেতন সনাতনী সমাজের দাবি, জেলা রাজদেবোত্তর এস্টেটে পাঁচ দফা স্মারকপত্র বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানে দুই দিনব্যাপী শ্রীশ্রী কার্তিক পূজা মহাসমারোহে উদযাপিত কলকাতায় ঐতিহাসিক গীতাপাঠ আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত শারজাহ সার্বজনীন শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজার পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

রাউজানে লোহার গ্রিল ভেঙে রাতের আঁধারে আদ্যাপীঠ মন্দিরে দুর্ধর্ষ চুরি অভিযোগ

Spread the love

 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গুজরা ইউনিয়নের শ্রীশ্রী অন্নদা ঠাকুর আদ্যাপীঠ মন্দিরে দানবাক্স ভেঙে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে অজ্ঞাত চোরের দল আশ্রমের জানালার রড বাঁকিয়ে ভেতরে প্রবেশ করে দানবাক্স ভেঙে ফেলে। পরে তারা আদ্যা মায়ের গলায় থাকা প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার ও দানবাক্সে থাকা নগদ অর্থ নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও অর্থের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় মন্দিরের পুরোহিত শ্রী তপন চক্রবর্ত্তী রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “অজ্ঞাত চোরেরা ভবিষ্যতে মন্দিরে আরও বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে।”

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আমাদের ফেসবুক পেইজ