মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘দাদা’র সঙ্গে বিয়েতে নারাজ, ধর্ম বদলে পড়শিকে বিয়ে সাকিনার ঝিনাইদহে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সনাতনী সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশ বরিশাল মহানগর পুজা উদযাপন পরিষদ কতৃক গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশের সনাতনীদের বাঁচাতে ভারত সরকারের কাছে আকুল আবেদন বাংলাদেশি শরণার্থীর প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসক অনিক আচার্য্যের আত্মহত্যা কান্তজীউ মন্দিরে অশালীন কার্যক্রম বন্ধে সচেতন সনাতনী সমাজের দাবি, জেলা রাজদেবোত্তর এস্টেটে পাঁচ দফা স্মারকপত্র বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানে দুই দিনব্যাপী শ্রীশ্রী কার্তিক পূজা মহাসমারোহে উদযাপিত কলকাতায় ঐতিহাসিক গীতাপাঠ আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত শারজাহ সার্বজনীন শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজার পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

রাউজানে রথযাত্রা উদযাপন উপকমিটি গঠন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Spread the love

 

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রাউজানে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) সন্ধ্যায় রাউজান সূর্য সংগ্রাম সংসদের শ্রীশ্রী দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে রাউজানের বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় আসন্ন রথযাত্রা উৎসবকে সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে নানা প্রস্তাবনা ও সুপারিশ গৃহীত হয়। এবারের রথযাত্রায় রাউজানে বৃহৎ পরিসরে শোভাযাত্রা বের করা হবে, যেখানে হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

রথযাত্রাকে সফলভাবে আয়োজনের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ‘রাউজান রথযাত্রা উদযাপন উপকমিটি’ গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রী বিশ্বজিৎ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী নুপুর পাল।

রাউজান উপজেলা সনাতনী সমাজের মুখপাত্র ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুমন দাশগুপ্ত বলেন, ‘এবারের রথযাত্রা হবে রাউজানের ইতিহাসে অন্যতম বৃহৎ আয়োজন। রথযাত্রার শুভ উদ্বোধন করবেন শ্রী জে.কে. শর্মা জনি।’

তিনি আরও জানান, ‘এ আয়োজনকে ঘিরে রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ, জাগো হিন্দু পরিষদ (রাউজান শাখা), সনাতন বিদ্যার্থী সংসদ (রাউজান শাখা), সূর্য সংগ্রাম সংসদসহ একাধিক ধর্মীয় ও সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সবার সমন্বয়ে এক অভূতপূর্ব উৎসব হবে এবারের রথযাত্রা।’

রথযাত্রার রোডম্যাপ ও বিস্তারিত কর্মসূচি:
‘রাউজান উপজেলা রথযাত্রা উপকমিটি’ সূত্রে জানা যায়, আগামী ২৭ জুন শুক্রবার সূর্য সংগ্রাম সংসদের শ্রীশ্রী দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রার শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি রাউজান পৌরসভা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জলিল নগর বাসস্ট্যান্ডে গিয়ে পৌঁছাবে এবং সেখানে অবস্থিত ‘রাউজান জগন্নাথ সেবাশ্রম’-এর সঙ্গে একীভূত হবে।

এরপর শোভাযাত্রাটি বাইন্ন্যা পুকুর পাড় হয়ে পুনরায় সূর্য সংগ্রাম সংসদের মন্দির প্রাঙ্গণে ফিরে এসে সমাপ্ত হবে। পুরো শোভাযাত্রায় থাকবে ধর্মীয় সঙ্গীত, শঙ্খ-ঘণ্টা, রঙিন পতাকা, শিশু-কিশোরদের মনোমুগ্ধকর পরিবেশনা ও নানা আচার-অনুষ্ঠান। নিরাপত্তা ও যানচলাচলের বিষয়েও প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে বলে সভায় জানানো হয়।

সম্মিলিত এ প্রস্তুতির মধ্য দিয়ে রাউজানে এবার রথযাত্রা উৎসব হয়ে উঠবে এক অনন্য মিলনমেল।যেখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যতা ও সামাজিক সংহতির অনন্য চিত্র ফুটে উঠবে।



আমাদের ফেসবুক পেইজ