মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘দাদা’র সঙ্গে বিয়েতে নারাজ, ধর্ম বদলে পড়শিকে বিয়ে সাকিনার ঝিনাইদহে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সনাতনী সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশ বরিশাল মহানগর পুজা উদযাপন পরিষদ কতৃক গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশের সনাতনীদের বাঁচাতে ভারত সরকারের কাছে আকুল আবেদন বাংলাদেশি শরণার্থীর প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসক অনিক আচার্য্যের আত্মহত্যা কান্তজীউ মন্দিরে অশালীন কার্যক্রম বন্ধে সচেতন সনাতনী সমাজের দাবি, জেলা রাজদেবোত্তর এস্টেটে পাঁচ দফা স্মারকপত্র বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানে দুই দিনব্যাপী শ্রীশ্রী কার্তিক পূজা মহাসমারোহে উদযাপিত কলকাতায় ঐতিহাসিক গীতাপাঠ আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত শারজাহ সার্বজনীন শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজার পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

রাউজানে পানিতে ডুবে নিভে গেল শিশু অর্পন শীলের প্রাণ

Spread the love

 

চট্টগ্রামের রাউজান উপজেলায় পুকুরে ডুবে অর্পণ শীল নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) সকালে উপজেলার গহিরা ইউনিয়নের দলইনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অর্পণ শীল দলইনগর এলাকার বাদল শীলের ছেলে। তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে আত্মীয়-স্বজন ও অতিথিরা আসায় পরিবারের সদস্যরা সবার আপ্যায়নে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সবার অগোচরে ছোট্ট অর্পণ হাঁটতে হাঁটতে বাড়ির সামনের পুকুরের দিকে চলে যায়।

শিশুটির কাকাতো ভাই শ্রাবন চৌধুরী জানান, কিছুক্ষণ পর পরিবারের লোকজন অর্পণকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় জে কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে। অর্পণ ছিল পরিবারের একমাত্র শিশু, তাকে ঘিরেই ছিল সবার ভালোবাসা ও স্বপ্ন।

স্থানীয়রা জানান, শিশুটির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। পরিবার ও এলাকাবাসীর জন্য এটি একটি হৃদয়বিদারক ঘটনা।



আমাদের ফেসবুক পেইজ