মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘দাদা’র সঙ্গে বিয়েতে নারাজ, ধর্ম বদলে পড়শিকে বিয়ে সাকিনার ঝিনাইদহে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সনাতনী সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশ বরিশাল মহানগর পুজা উদযাপন পরিষদ কতৃক গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশের সনাতনীদের বাঁচাতে ভারত সরকারের কাছে আকুল আবেদন বাংলাদেশি শরণার্থীর প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসক অনিক আচার্য্যের আত্মহত্যা কান্তজীউ মন্দিরে অশালীন কার্যক্রম বন্ধে সচেতন সনাতনী সমাজের দাবি, জেলা রাজদেবোত্তর এস্টেটে পাঁচ দফা স্মারকপত্র বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানে দুই দিনব্যাপী শ্রীশ্রী কার্তিক পূজা মহাসমারোহে উদযাপিত কলকাতায় ঐতিহাসিক গীতাপাঠ আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত শারজাহ সার্বজনীন শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজার পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

মৌলভীবাজারে সাড়ে তিনশ বছরের ঐতিহাসিক তীর্থস্থান শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম

Spread the love

 

বিজয় সরকার, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:-

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার তারাপাশা গ্রামে অবস্থিত ৩৫০ বছরের এই শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি ঐতিহাসিক এবং পবিত্র তীর্থস্থান,যা গয়া তীর্থ নামে ও পরিচিত। ভগবান বিষ্ণুর পদচিহ্ন ধারণকারী এই স্থানটি দেশের ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


প্রায় সাড়ে তিনশ বছর আগে কয়েকজন সন্ন্যাসী তারাপাশা গ্রামে ভগবান বিষ্ণুর একটি পদচিহ্ন দেখতে পান। পরে এই পদচিহ্নকে কেন্দ্র করে শ্রী শ্রী বিষ্ণুপদ ধামের প্রতিষ্ঠা হয়। তখন থেকেই এটি সনাতন ধর্মের ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে পরিচিত।


এই মন্দিরে প্রতিদিন ভক্তরা আসেন পিন্ডদান, অস্থি বিসর্জন, যজ্ঞানুষ্ঠান এবং শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করতে। প্রতিবছর অক্ষয় তৃতীয়া উপলক্ষে এখানে বিশেষ পূজার্চনা, তুলসীপত্র দান, হোম-যজ্ঞসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম আয়োজন করা হয়।
বিশ্বখ্যাত দার্শনিক বৈষ্ণবাচার্য ড. মহানামব্রত ব্রহ্মচারী এই গয়াতীর্থ শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম সম্পর্কে ওনার বানীতে বলেন,বিগত ১৩৮৯ সনে ফাল্গুন মাসে শ্রীঅদ্বৈত আবির্ভাব তিথি হইতে আরম্ভ করিয়া মাসাধিক কাল শ্রীশ্রীগৌর পরিক্রমা উপলক্ষে শ্রীভূমি শ্রীহট্টে গৌরতীর্থসমূহ দর্শনের ভাগ্য লাভ করিয়াছিলাম; শ্রীনিকুঞ্জবিহারী গোস্বামী প্রমুখ বহু সজ্জন সঙ্গে। তখন মৌলভীবাজার মহকুমার (বর্তমানে জেলা) অন্তর্গত তারাপাশা গ্রামে কীর্তনানন্দসহ উপস্থিত হই। সৌভাগ্যবশতঃ সেখানে বট অশ্বত্থাদি বৃক্ষ পরিশোভিত একটি ক্ষুদ্র কুঠিরে প্রস্তরের উপর শ্রীবিষ্ণু পদচিহ্ন দর্শন করি। অবিশ্বাসী মন লইয়া গিয়াছিলাম ইতিহাস শুনিয়া ও শ্রীপদচিহ্ন সম্বলিত প্রস্তরকে প্রত্যক্ষ দর্শন করিয়া মনে সুদৃঢ় বিশ্বাস জন্মিল -ইহা শ্রীভগবানের পদচিহ্নই। বিরাট জনতার মধ্যে আমার অনুভব মুক্তকণ্ঠে ব্যক্ত করিলাম, বলিলাম, গয়াতীর্থে শ্রী বিষ্ণু পাদপদ্ম দর্শনে ও পিণ্ডদানে যে ফল হইবে এই পদচিহ্ন দর্শনে এবং এখানে পিণ্ডদান কার্যে সেই ফল লাভ হইবে।


মন্দিরের ভিতরে ভগবান বিষ্ণুর পবিত্র পদচিহ্ন সংরক্ষিত রয়েছে, যা দর্শনার্থীদের আধ্যাত্মিক শান্তি ও মনোবল বাড়ায়।
শুধু ধর্মীয় কার্যক্রম নয়, মন্দিরটি স্থানীয় সংস্কৃতি ও শিক্ষার কেন্দ্র হিসেবেও পরিচিত রয়েছে বলে সনাতন টিভিকে জানান মন্দির কৃতপক্ষ।

মন্দিরের স্থানীয় প্রান্ত দত্ত নামে একজন ভক্ত সনাতন টিভি কে বলেন শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম মৌলভীবাজার জেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির একটি উজ্জ্বল নিদর্শন, যা আমাদের গর্বিত করে।



আমাদের ফেসবুক পেইজ