সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
‘দাদা’র সঙ্গে বিয়েতে নারাজ, ধর্ম বদলে পড়শিকে বিয়ে সাকিনার ঝিনাইদহে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সনাতনী সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশ বরিশাল মহানগর পুজা উদযাপন পরিষদ কতৃক গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশের সনাতনীদের বাঁচাতে ভারত সরকারের কাছে আকুল আবেদন বাংলাদেশি শরণার্থীর প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসক অনিক আচার্য্যের আত্মহত্যা কান্তজীউ মন্দিরে অশালীন কার্যক্রম বন্ধে সচেতন সনাতনী সমাজের দাবি, জেলা রাজদেবোত্তর এস্টেটে পাঁচ দফা স্মারকপত্র বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানে দুই দিনব্যাপী শ্রীশ্রী কার্তিক পূজা মহাসমারোহে উদযাপিত কলকাতায় ঐতিহাসিক গীতাপাঠ আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত শারজাহ সার্বজনীন শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজার পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ষষ্ঠ পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

Spread the love

 

সনাতন টিভি ডেস্ক:
টেকসই উন্নয়ন অভিষ্ঠ ও নৈতিক শিক্ষার প্রসারে “মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা” শীর্ষক বান্দরবান জেলা কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গত ১২ নভেম্বর (বুধবার) বান্দরবান পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব।

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, বান্দরবান জেলার ইনচার্জ মুহিত মোল্লা কর্মশালাটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক নিত্য প্রকাশ বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত ও পরিমল কান্তি শীল, এবং খুলনা জেলার সহকারী প্রকল্প পরিচালক প্রিয়াঙ্কা সিকদার।

কর্মশালায় জেলার ২২টি শিক্ষা কেন্দ্রের ২২ জন কেন্দ্র শিক্ষক, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন,

“মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শুধু ধর্মীয় শিক্ষার পরিপূরক নয়, এটি সমাজে নৈতিক মূল্যবোধ, সংস্কৃতি ও মানবিকতার চর্চাকে আরও দৃঢ় করে।”

 

এই কর্মশালার মাধ্যমে ভবিষ্যতে পার্বত্য অঞ্চলে মন্দিরভিত্তিক শিক্ষার প্রসার ও মানোন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও অতিথিরা।



আমাদের ফেসবুক পেইজ