বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদ ’র বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত।
‘গীতা ও নৈতিকতার আলোয় উদ্ভাসিত হোক ধরণী’ এ স্লোগানকে মননে রেখে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদ কর্তৃক “বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা ২০১৯ ইং” চট্টগ্রাম উত্তর জেলাধীন ৭টি উপজেলায় ১২টি কেন্দ্রে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে সকাল ১০টায় গত ৬ মাচ অনুষ্ঠিত হয়। হয়।হাটহাজারী,রাঙ্গুনিয়া,মিরসরাই,সীতাকুন্ড,ভাটিয়ারী,ফটিকছড়ি ও ভূজপুর থানা এলাকায় বিভিন্ন কেন্দ্রে প্রায় ৫,হাজারের অধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।এই সময় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির ও স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ পরিদর্শন করেন।