বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির উত্তর জেলা সংসদ এর বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষায় ফটিকছড়ি সংসদের অধীনে এক হাজারের অধিক ছাত্রছাত্রী অংশগ্রহন ।
বিল্টন নাথ ক্লিন্টনঃ বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির উত্তর জেলা সংসদ কতৃক আয়োজিত বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষায় ফটিকছড়ি সংসদের অধীনে বিভিন্ন সেন্টারে এক হাজারের অধিক ছাত্রছাত্রী অংশগ্রহন করে।গত ৬ র্মাচ অভিন্ন সিলেবাসে একযোগে বার্ষিক গীতা পরীক্ষায় ফটিকছড়ি বিভিন্ন সেন্টারে অনুষ্টিত হয়।
এই সময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদুল আরেফিন,ফটিকছড়ি পৌরসভা মেয়র মোঃ ইসমাইল হোসেন, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আকতার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড.উত্তম কুমার মহাজন, সহ বিভিন্ন নেতৃবৃন্দ পরিক্ষা কেন্দ্র পরিদশন করেন ।