সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
‘দাদা’র সঙ্গে বিয়েতে নারাজ, ধর্ম বদলে পড়শিকে বিয়ে সাকিনার ঝিনাইদহে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সনাতনী সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশ বরিশাল মহানগর পুজা উদযাপন পরিষদ কতৃক গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশের সনাতনীদের বাঁচাতে ভারত সরকারের কাছে আকুল আবেদন বাংলাদেশি শরণার্থীর প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসক অনিক আচার্য্যের আত্মহত্যা কান্তজীউ মন্দিরে অশালীন কার্যক্রম বন্ধে সচেতন সনাতনী সমাজের দাবি, জেলা রাজদেবোত্তর এস্টেটে পাঁচ দফা স্মারকপত্র বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানে দুই দিনব্যাপী শ্রীশ্রী কার্তিক পূজা মহাসমারোহে উদযাপিত কলকাতায় ঐতিহাসিক গীতাপাঠ আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত শারজাহ সার্বজনীন শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজার পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

পরমহংস মহাযোগী স্বামী সুরেশ্বরানন্দ পুরী মহারাজের আবির্ভাব তিথি আজ

Spread the love

নিজস্ব প্রতিবেদক: আজ ২৫ আগস্ট, পরমহংস মহাযোগী স্বামী সুরেশ্বরানন্দ পুরী মহারাজের আবির্ভাব দিবস। ১৯৩১ সালের এদিনে চট্টগ্রামের দোহাজারীতে শ্রী হরগোবিন্দ দাস ও ধর্মপরায়ণা মাতা সুরতী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন এই মহাপুরুষ। শৈশব থেকেই তিনি সত্যবাদিতা, দয়া ও ভক্তিতে অনন্য হয়ে ওঠেন।

তরুণ বয়সে সংসারত্যাগ করে পুরী পরম্পরায় সন্ন্যাস গ্রহণের পর তিনি “স্বামী সুরেশ্বরানন্দ পুরী” নামে পরিচিত হন। ব্রহ্মচর্য, অহিংসা, স্বল্পাচার ও সাধনাজীবনের উপর দাঁড়িয়ে গড়ে ওঠে তাঁর আধ্যাত্মিক জীবন। দীর্ঘ সাধনা ও সেবার মাধ্যমে তিনি হয়ে ওঠেন অসংখ্য মানুষের আশ্রয়।

তাঁর প্রেরণায় প্রতিষ্ঠিত কেন্দ্রীয় তপোবন আশ্রম (দোহাজারী, চট্টগ্রাম) সহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সেবা ও সাধনার কার্যক্রম। নাম-যজ্ঞ, আখণ্ড জপ, দুঃস্থদের সহায়তা, অন্নছত্র, শিক্ষাসাহায্য ও সমাজসেবায় এসব আশ্রম বিশেষ ভূমিকা রাখছে।

মহারাজের বাণী ছিল সরল কিন্তু গভীর—
“ঈশ্বরকে ডাক; ঈশ্বরের কথায় সুখী হও। ঈশ্বরপথে মতি-গতি-রতি রাখ—জীবন সুন্দর হবে।”

২০০২ সালে তিনি দেহত্যাগ করেন। তবে তাঁর শিক্ষা, সেবাধর্ম ও ভক্তিপূর্ণ জীবনদর্শন আজও ভক্তদের কাছে সমান প্রাসঙ্গিক। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থানে তপোবন আশ্রমে মহাসমারোহে পালিত হচ্ছে তাঁর আবির্ভাব তিথি।



আমাদের ফেসবুক পেইজ