মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘দাদা’র সঙ্গে বিয়েতে নারাজ, ধর্ম বদলে পড়শিকে বিয়ে সাকিনার ঝিনাইদহে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সনাতনী সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশ বরিশাল মহানগর পুজা উদযাপন পরিষদ কতৃক গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশের সনাতনীদের বাঁচাতে ভারত সরকারের কাছে আকুল আবেদন বাংলাদেশি শরণার্থীর প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসক অনিক আচার্য্যের আত্মহত্যা কান্তজীউ মন্দিরে অশালীন কার্যক্রম বন্ধে সচেতন সনাতনী সমাজের দাবি, জেলা রাজদেবোত্তর এস্টেটে পাঁচ দফা স্মারকপত্র বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানে দুই দিনব্যাপী শ্রীশ্রী কার্তিক পূজা মহাসমারোহে উদযাপিত কলকাতায় ঐতিহাসিক গীতাপাঠ আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত শারজাহ সার্বজনীন শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজার পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

গঠিত হল রাম মন্দির ট্রাস্টের কমিটি, সভাপতি মহন্ত নৃত্যগোপাল দাস নির্বাচিত

Spread the love

বুধবার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং মহন্ত নৃত্যগোপাল দাসকে সভাপতি নির্বাচিত করা হয় এবং বহু আলোচনার পরে চম্পত রাইকে ট্রাস্টের সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়। বর্ষীয়ান আইনজীবী কে পরাশরান তাঁর বাসভবনে এই বৈঠক ডেকেছিলেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাক্তন প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্রকে ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির প্রধান হিসাবে নির্বাচন করা হয়।

এই বৈঠক প্রসঙ্গে চম্পত রাই বলেছেন, অযোধ্যাতে ‘চমৎকার’ রাম মন্দির নির্মাণের জন্য জন সাধারণের অনুদানের সুবিধার্থে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অযোধ্যা শাখায় একটি অ্যাকাউন্ট খোলার বিষয়ে বৈঠকে আহ্বান করা হয়েছিল। তাঁর নিয়োগের পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় নিত্যগোপাল দাস জানান যে, মানুষের আস্থা ও বিশ্বাসকে সম্মান জানিয়ে খুব শীঘ্রই মন্দিরের নির্মাণ কাজ শুরু করা হবে।

পুণের মহর্ষি বেদ ব্যাস প্রতিষ্ঠানের শ্রী গোবিন্দ দেব গিরিজি মহারাজকে ট্রাস্টের কোষাধ্যক্ষ হিসাবে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব জ্ঞানেশ কুমার, উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধি অবিনাশ অবস্তি এবং অযোধ্যার জেলাশাসক অনুজ কুমার ঝাও বৈঠকে উপস্থিত ছিলেন বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে।

সূত্রঃ ভারত বার্তা



আমাদের ফেসবুক পেইজ