সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
‘দাদা’র সঙ্গে বিয়েতে নারাজ, ধর্ম বদলে পড়শিকে বিয়ে সাকিনার ঝিনাইদহে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সনাতনী সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশ বরিশাল মহানগর পুজা উদযাপন পরিষদ কতৃক গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশের সনাতনীদের বাঁচাতে ভারত সরকারের কাছে আকুল আবেদন বাংলাদেশি শরণার্থীর প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসক অনিক আচার্য্যের আত্মহত্যা কান্তজীউ মন্দিরে অশালীন কার্যক্রম বন্ধে সচেতন সনাতনী সমাজের দাবি, জেলা রাজদেবোত্তর এস্টেটে পাঁচ দফা স্মারকপত্র বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানে দুই দিনব্যাপী শ্রীশ্রী কার্তিক পূজা মহাসমারোহে উদযাপিত কলকাতায় ঐতিহাসিক গীতাপাঠ আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত শারজাহ সার্বজনীন শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজার পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

আলতা উৎসব ২০২৫ ক্ষুদে নক্ষত্ররা রাঙুক ঐতিহ্যের রঙে

Spread the love

 

নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশের ইতিহাসে প্রথমবার শারদীয় দুর্গাপূজার আনন্দকে আরও বর্ণিল করে তুলতে চট্টগ্রামে ২০২২ সালের ২৬ মার্চ প্রতিষ্ঠিত গ্রন্থকুটির পাঠাগার এর পক্ষ থেকে এবার আয়োজন করা হয়েছে অনন্য “আলতা উৎসব”।

মহাষ্টমীতে ক্ষুদে নক্ষত্রদের আলতার ছোঁয়া,
দেবীর উজ্জ্বল রূপ ও ঐতিহ্যের রঙে রাঙিয়ে তুলতে আসছে এই উৎসব।

এই দিন সকালে ক্ষুদে নক্ষত্রদের আলতা পড়ানোর মাধ্যমে মিলবে ঐতিহ্য, আনন্দ, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মেলবন্ধন, তেমনটাই বিশ্বাস আয়োজক ও গ্রন্থকুটির পাঠাগারের প্রতিষ্ঠাতা সাকা মল্লিক।

অনুষ্ঠান সংক্রান্ত তথ্যঃ

তারিখ: মহাষ্টমী, ৩০ সেপ্টেম্বর ২৫ইং, মঙ্গলবার
সময়: সকাল ৮টা থেকে পুষ্পাঞ্জলির আগ পর্যন্ত।
স্থান: ০৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কার্যালয়, বিবিরহাট, মুরাদপুর, চট্টগ্রাম।
যোগাযোগঃ ০১৮২৮-০২০৮২৫ (সাকা)
আয়োজক: গ্রন্থকুটির পাঠাগার।
তত্ত্বাবধানে: মহামায়া পূজা উদযাপন পরিষদ।

উল্লেখ, গ্রন্থকুটির পাঠাগার ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকেই বইপ্রেমী পাঠকদের পড়ার জন্য বই শহরের বাসায় বাসায় গিয়ে দিয়ে আসেন এবং পড়া শেষ হলে খবর নিয়ে নিজেরাই সংগ্রহ করে আনেন।

প্রতিষ্ঠা সম্পৃক্ত উদ্যোমী এই তরুণরা স্বেচ্ছাসেবী মানসিকতায় সারা বছর নানান সম্প্রীতিময় অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। সেই ভাবনা থেকেই এবারই প্রথম তাদের ‘আলতা উৎসব’ এর এমন আয়োজন, যেখানে সকলের প্রাণবন্ত অংশগ্রহণ উন্মুক্ত বলে জানান আয়োজকরা।



আমাদের ফেসবুক পেইজ